
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৬টি বালু উত্তোলন মেশিন ধ্বংস করা হয়েছে।
এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে হরিতলা এলাকার আ: খালেক মেম্বারের ছেলে রুবেল মিয়া (৪২) কে আটক করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) ইং বিকালে উপজেলা হরিতলায় এ অভিযান পরিচালনা করা হয়,।অভিযানে আটক রুবেল কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও নদী-প্রাকৃতিক ভারসাম্য নষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।