সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারে এলাকায় তীব্র-সমালোচনার ঝড়।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দৈনিক সমাচার, দৈনিক এক্সপ্রেস, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, দৈনিক সময় নবীগঞ্জ, অনলাইন প্রোর্টাল সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনার মাধ্যমে মাদ্রাসার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত সংবাদে বলা হয়, অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে ২৪ জন শিক্ষার্থীর আলিম পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে স্থানীয়দের দাবি, বিষয়টি সঠিক নয় এবং ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুনুর রহমান লেখন বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রেরিত আলিম পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) যথাসময়ে প্রতিষ্ঠানে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামী ২ জুলাই অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় অংশগ্রহণে কোনো শিক্ষার্থীরই কোনো ধরনের বাধা নেই।
তিনি আরও দাবি করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
এদিকে অভিভাবক ও সচেতন মহল বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি, যদি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews