সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার  ঈদগাঁও বাজারের অলিগলির সড়ক বৃস্টির পানিতে প্লাবিত,জনদূভোগে এলাকাবাসী। গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত।  নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লীউন্নয়ন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।   মাধবপুরের নোয়াপাড়ায় ব্রাজিলের পরাজয়ে সমর্থকের আত্মহত্যা বাহুবলে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড। মাধবপুর গাঁজা সেবনের দায়ে যুবকের ৭দিনের কারাদণ্ড মোটরসাইকেলে জাফলং ঘুরতে গিয়ে স্কুলছাত্র নিহত,। মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাহুবলের খোজারগাঁওয়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত
Title :

গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ:||

সিলেটের গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ এবং তথ্যভিত্তিক সহায়তা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করলে গোয়াইনঘাটকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করা সম্ভব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, অবৈধ পাথর উত্তোলন বন্ধ, সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এবং গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই ফয়েজ আহমেদ।
সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং জনস্বার্থে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রহিম উদ্দিন, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম আলী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ, কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমদ, দৈনিক সিলেটের সংবাদ ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক সরেজমিনের প্রতিনিধি মোশাররফ হোসেনসহ গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews