বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালগঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
Title :

কক্সবাজার  নন্দীরপাড়ায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার

বিগত ৬-৭ দিনের টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

শনিবার (১২ জুলাই ২০২৬) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী, টৈটং এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর। ত্রাণ বিতরণের পাশাপাশি তারা পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে কক্সবাজার জেলা পুলিশের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews