সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

হবিগঞ্জ জেলা কারাগারের কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন এমদাদুল হক ইমরান

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

​সম্রাট রহমান রাহি ,বিশেষ প্রতিনিধি: আজমিরিগঞ্জ উপজেলা শাখা

​হবিগঞ্জ জেলা কারাগারের কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক ইমরান। গত ৮ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ প্রদান করেন।

​এমদাদুল হক ইমরান দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা রাজনীতিতে সক্রিয় এবং স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী একজন সংগঠক হিসেবে পরিচিত। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে রাজনৈতিক অঙ্গনে ও স্থানীয় পর্যায়ে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কারা পরিদর্শক হিসেবে তিনি তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন বলে স্থানীয় রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

​এদিকে, এই নিয়োগে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্রাট রহমান রাহি। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “এমদাদুল হক ইমরান ভাইয়ের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মীর এই দায়িত্ব প্রাপ্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দৃষ্টান্ত স্থাপন করবেন।”

​এমদাদুল হক ইমরানের নতুন এই পথচলায় তার সাফল্য ও সুস্থতা কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews