মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে র‍্যাবের অভিযানে দুই হত্যা মামলার আসামি মুশাহিদ মিয়া গ্রেফতার । নবীগঞ্জের মাধবপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্ণীতি,অর্থ আত্মসাতের অভিযোগ। গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫ বোতল মদ পিকআপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। হবিগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে পার্টনার কংগ্রেস-আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ হবিগঞ্জ জেলা কারাগারের কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন এমদাদুল হক ইমরান হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ শাহিন আলম রবিন গ্রেফতার। মাধবপুরে বিপুল পরিমাণ বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইলসহ শাহিন আলম রবিন গ্রেফতার। কক্সবাজার  নন্দীরপাড়ায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। নরসিংদীর শিবপুরে মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত।
Title :

গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫ বোতল মদ পিকআপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ সহ একজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন -সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মদ ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews