সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

বাগেরহাটে ছাত্রশিবির নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, রাতেই মুক্তি

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি
:
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি আবু আইয়ুব আনসারীকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। পরে পুলিশ সুপারের আশ্বাসের পর রাত ১২টার দিকে আনসারীকে ছেড়ে দেওয়া হয়।

১৪ই জুলাই (মঙ্গলবার) জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে সাদা পোশাকধারী একদল ব্যক্তি ফকিরহাট উপজেলা শাখার সাবেক সভাপতি আবু আইয়ুব আনসারীকে তুলে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, তবে গ্রেফতারের কারণ জানাতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে শহরের দশানী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি বাগেরহাট জেলা পুলিশ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন, যার ফলে অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য সব যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।
অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের কায়দায় আনসারীকে গুম করা হয়েছিল এবং পুলিশ সুপারের নির্দেশেই ডিবি তাকে তুলে নিয়ে যায়। তারা হুঁশিয়ারি দেন, আনসারীকে মুক্তি না দিলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার শিবির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে আনসারীকে মুক্তি দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। পরে রাত ১২টার দিকে আনসারীকে শিবির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews