বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০, গোপালগঞ্জের দীপা হত্যার মূল হোতা সব্যসাচী গ্রেপ্তার বাগেরহাটে ছাত্রশিবির নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ, রাতেই মুক্তি কোটালীপাড়ায় গাঁ’জা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কা’রা’দণ্ড বাহুবলে র‍্যাবের অভিযানে দুই হত্যা মামলার আসামি মুশাহিদ মিয়া গ্রেফতার । নবীগঞ্জের মাধবপুর আলীম মাদ্রাসার প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্ণীতি,অর্থ আত্মসাতের অভিযোগ। গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫ বোতল মদ পিকআপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। হবিগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ গোয়াইনঘাটে পার্টনার কংগ্রেস-আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ হবিগঞ্জ জেলা কারাগারের কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন এমদাদুল হক ইমরান
Title :

নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আলমগীর মিয়া (৪০) নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আউশকান্দির মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের
ইস্কান্দর আলীর ছেলে মো. আলমগীর মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশের সুত্রে যানা যায় , সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক আলমগীর মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান নিহতের বিষয় টি নিশ্চিত করেন, তিনি জানান বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায়
ট্রাকচালক মো. আলমগীর মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews