মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ (নেএকোনা)প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জে৭টি মন্দির ও মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ করা হয়।বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মোহনগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে প্রথমে পৌর মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শ্মশানঘাট ও বিভিন্ন মন্দিরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলবে।পরে মাইলোড়াস্হ রামকৃষ্ণ মঠ মন্দির, কালি মন্দির,লোকনাথ মন্দির,বড়তলী গ্রামে শম্ভুঁচান আখড়া মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে এ কমর্সূচি পালন করা হয়। উক্ত অনুষ্টানে পুজা উৎযাপন সভাপতি নিবারন সাহা রায় নান্টুর সভাপতিত্বে রামকৃষ্ণ মঠ মিশন সভাপতি অমল চন্দ্র সরকার,সম্পাদক কমল রায়,মহা শ্মশানঘাট কমিটির সভাপতি ডাক্তার গৌতম রায়,সম্পাদক বিলাশ বণিক, মিহির গোস্বামী,বিপ্লব রায়,বিকাশ দাশসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দওএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান তিনি।

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি
০১৯১৯৯৬৫০৯৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews