
মোঃ আসাদুল ইসলাম নলডাঙ্গা নাটোর প্রতিনিধি
নলডাঙ্গার পাটুলে, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমন উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করেন পিপরুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন।
অদ্য ৭ই আগস্ট শুক্রবার বিকাল (প্রায়) ৫ঃ৫০ ঘটিকায় প্রধান অতিথি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মহোদয় মিস আফরোজা খানম (রিতা) ও প্রধান বক্তা নাটোর-২ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) জনসভায় যোগ দেন।
জনসভায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, কাজী শাহ-আলম, মোস্তাফিজুর রহমান শাহিন, ভিপি তূষার, জি এস সোহেল, শাখাওয়াত হোসেন, এম এ হাফিজ, শফিকুল ইসলাম বুলবুল, এ হাই তালুকদার ডালিম, সাংবাদিক নাছিম, আশরাফুজ্জামান হুমায়ন,ও অরুপ কুমার দেব মিঠন সহ-প্রমুখ।
হুইপ দুলু বলেন, সতের বছর জনগনের জন্য কাজ করতে পারিনাই, এখন সময় এসেছে জনগনের জন্য কাজ করার। এই পাটুলে একটা মটেল, ভেজা পোশাক চেন্জ করার একটা বিল্ডিং ও একটি শিশু পার্ক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরোজা খানম রিতা মহোদয় এর নিকট এই তিনটি কাজ করার বিশেষ দাবি জানাচ্ছি।
প্রধান অতিথি’র বক্তব্যে, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিস আফরোজা খানম রিতা বলেন, শতশত উন্নয়ন মূলক কাজের মধ্যে এটি অন্যতম।
নাটোর বাসীর প্রানের দাবী দাওয়া পুরন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসভায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীসহ সকলকে ধন্যবাদ জানান।
মোঃ আসাদুল ইসলাম
নাটোর-(নলডাঙ্গা) প্রতিনিধি