শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে পরিবার ও সমাজে নারীর অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত। রাজবাড়ীতে ইয়াবা সহ ২ নারী ইউপি সদস্য গ্রেফতার লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
Title :

আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মো: সাইফুর রহমান ,আজমিরীগঞ্জ প্রতিনিধি:
কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে পরিচালিত অভিযানে ক্যাশ মেমো সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ না রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চর বাজারের ব্যবসায়ী আমীর হোসেনকে ২ হাজার টাকা এবং লাল মিয়া বাজারের ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ,জসিম উদ্দিন চৌধুরী এবং আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন।

মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন সার ডিলার ও বিক্রয়কেন্দ্রে সরেজমিনে তদারকি করা হয়। কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারছেন কি না, সার মজুদের অবস্থা এবং বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট বিক্রেতাদের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার নিয়ম অনুযায়ী সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের জন্য সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews