বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Title :

মাধবপুরে খাদ্যে কেমিক্যাল ব্যবহারের দায়ে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে অপরিষ্কার ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর স্টেডিয়ামপাড়া এলাকার আলিফলাম বেকারির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বেকারি কারখানার মালিক পশ্চিম মাধবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়াকে (৩০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়মকানুন না মেনে কারখানাটিতে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার ভেতরের পরিবেশ ছিল অপরিষ্কার ও নোংরা। এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল খাদ্যপণ্যে মিশিয়ে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হবিগঞ্জের কর্মকর্তারা এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন। মাধবপুর থানা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews