
মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর ম্যাটাডোর কোম্পানির পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে পিকআপে থাকা অজ্ঞাতনামা এক পুরুষ (৩২) ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়।
পুলিশের সরকারি রেকার দিয়ে গাড়ি দুটি ডাম্পিং করা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।