সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি,সুষ্ট পরিবেশ ও গভার্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ছাত্রী হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি। গোপালগঞ্জে তিন মাস ব্যাপী ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন। ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ৩ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ ধ্বংস। গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত” মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ। বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ২জন আটক। মাধবপুরে এনা পরিবহন-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। মাধবপুরে খাদ্যে কেমিক্যাল ব্যবহারের দায়ে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”
Title :

গোপালগঞ্জে তিন মাস ব্যাপী ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন।

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

দেশব্যাপী ডেঙ্গু মশক নিধন ও পরিছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ ) তিন মাসব্যাপী ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ সংসদীয় আসন -২এর মাননীয় সংসদ সদস্য ডা: কে এম বাবর উপস্থিত থেকে এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান , গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ- উজ -জ্জামান ,জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ প্রমুখ । এছাড়াও বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে স্বাবলীল করে তোলেন। উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন , সারা দেশের ন্যায় গোপালগঞ্জে তিন মাস পর্যন্ত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। অপরিচ্ছন্ন জায়গা হতে ডেঙ্গু মশক জন্ম নেয় তাই ডেঙ্গু মশক বংশবিস্তার রোধে অবশ্যই পরিত্যক্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে । জেলা প্রশাসক আরিফ – উজ – জ্জামান বলেন, আমাদের অবশ্যই মশক যেসব স্থান থেকে জন্ম নয় সেইসব জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু মশক কোনভাবেই জন্ম না নিতে পারে। স্বাস্থ্য সচেতনাই আমাদেরকে ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়তে সহায়তা করতে পারে । জেলা পরিষদের প্রশাসক রফিকউজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী গোপালগঞ্জের সকল উপজেলা, ইউনিয়ন ও গ্রামে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক কার্যালয় ও পৌরসভার সামনে কর্মসূচির দৃশ্যমান প্রচারনা শেষে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews