বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন
Title :

টুঙ্গিপাড়ায় ছাত্রী হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি।

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টার অভিযোগ ওঠা এক শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গঠন করা তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন, টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।

কমিটিতে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস খানমকে সদস্য করা হয়েছে।
পাঠদান থেকে অব্যাহতি পাওয়া ফারুকুজ্জামান ফারুক টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

ইউএনও দিদারুল আলম বলেন, “যেহেতু বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান। ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে ফারুকুজ্জামানকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ কর্মবিরতিতে রাখা হয়েছে।

“এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আশা করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews