বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত। বানিয়াচং আজমিরীগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রাবণ সরকার নিহত। লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি,সুষ্ট পরিবেশ ও গভার্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
Title :

নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। 

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার দিয়ার কাজিপুর (ত্রিমোহনী) গুচ্ছগ্রাম এলাকায় গলায় ফাঁস দিয়ে সোহরাব আলী (৮৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান। এরই একপর্যায়ে রোববার রাতে নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews