বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত। বানিয়াচং আজমিরীগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রাবণ সরকার নিহত। লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি,সুষ্ট পরিবেশ ও গভার্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
Title :

নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম
নাটোর প্রতিনিধি
০৯/০৯/২০২৬ তারিখ বিকাল ১৯:০০ ঘটিকার সময় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন বুড়িরভাগ জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার বাঁকের উপর একটি নীল রংয়ের সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পার্শ্বে পড়ে যায়। সিএনজির ড্রাইভার আহত হয়ে কৌশলে পালিয়ে যায় ও সিএনজিতে থাকা যাত্রী আহত হয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে যায়। তার যোগসাজশে সিএনজিতে থাকা তিনটি তুলার বস্তা কৌশলে ধৃত আসামীরা তাদের বাড়িতে নিয়ে যায়। তুলার বস্তার মধ্যে থাকা গাঁজার প্যাকেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাসায় সংরক্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৪/০৯/২০২৬ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় আসামী  গালিব মোস্তফা (২৫), পিতা-মোঃ ময়েন উদ্দিন মন্টু, মোঃ নজরুল ইসলাম ভোলা (৪০), পিতা-মোঃ নমির শেখ, উভয় সাং- বুড়িরভাগ নলডাঙ্গা পৌরসভা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোরদ্বয়ের হেফাজত হতে ০২ (দুই) টি প্লাষ্টিকের বস্তার মধ্য হতে সর্বমোট ১৯.৭৭০ (উনিশ কেজি সাতাশ সত্তর গ্রাম) গাঁজা এবং একই তারিখ ১৬.১৫ ঘটিকায় আসামী  মোঃ শাহাদৎ হোসেন পিপল (৪৫), পিতা-মৃত কাচু প্রামানিক,ও আরমান আলী (৩০) সাং- বুড়িরভাগ, নলডাঙ্গা পৌরসভা, থানা-নলডাঙ্গা, জেলা-নাটোরের হেফাজত হতে একটি বস্তার মধ্যে হতে সর্বমোট ১৩.৬০০ (তের কেজি ছয়শত গ্রাম) গাঁজা উদ্ধার করে।
এ সংক্রান্তে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯ (গ)/২৬/৪১ ধারায় মামলা রুজু হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ
১ম গোলাপী রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ৭৩০ গ্রাম
২য় কালো রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ৭৯০ গ্রাম
৩য় কালো রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ৮৭০ গ্রাম
৪র্থ কালো রংয়ের প্যাকেট এর ওজন ০৩ কেজি ৭০০ গ্রাম
৫ম গোলাপী রংয়ের প্যাকেট এর ওজন ০১ কেজি ৬৮০ গ্রাম
৬ষ্ঠ কালো রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ৬৯০ গ্রাম
৭ম লাল রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ৭২০ গ্রাম
৮ম লাল রংয়ের প্যাকেট এর ওজন ০৪ কেজি ১৯০ গ্রাম সর্বমোট ৩৩.৩৭০ (তেত্রিশ কেজি তিনশত সত্তর গ্রাম) গাঁজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews