বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত। বানিয়াচং আজমিরীগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রাবণ সরকার নিহত। লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি,সুষ্ট পরিবেশ ও গভার্নিং বডির নির্বাচন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত
Title :

মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইন সেবনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে পৌরশহরের নওহাল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ উপজেলার মাইলোরা গ্রামের জাকির হোসেনের ছেলে মিজানুর রহমান (২০) ও মো. আব্দুল মমিনের ছেলে আব্দুল্লাহ আল নিশাদ (২০) এবং নওহাল গ্রামের রোকনু জামানের ছেলে মো. তৌহিদুজ্জামান (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল গ্রামে তৌহিদুজ্জামানের বসতঘরে হেরোইন সেবনের সময় ওই তিনজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, হেরোইন সেবনের সময় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তদের বিকালেই কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews