শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। 
Title :

নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে শহর থেকে প্রায় ৩ কি:মি: দুরে তারণগাঁও এলাকায় একটি মশাল মিছিল অনুষ্টিত হয়।

খবর পেয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক লোকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায় করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ শহরের তারণগাওঁ এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের একদল নেতাকর্মী জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে জড়িত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।

পরবর্তীতে নবীগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ: ১৮/০৯/২০২৬ খ্রিঃ, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,  পৌর এলাকার গয়াহরি গ্রামের রথীন্দ্র দাসের পুত্র অমিত দাস ( ২২), জিতেন্দ্র চন্দ্র দাসের পুত্র বিজয় দাস (২২), করগাওঁ ইউনিয়নের তারণগাওঁ গ্রামের বিধান দাসের পুত্র পিটু দাস সম্রাট ( ২৪), সাধন দাসের পুত্র উজ্জ্বল দাস ( ৩২), মৃত রথিশ দাসের পুত্র রাজিব দাস (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার প্রধান আসামিকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিছিলের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews