শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন। নলডাঙ্গায় বৃদ্ধের  ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। বিইসিপি’র তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত।
Title :

মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান।

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর বাজারের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন মাধবপুর সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মোতাকাব্বির। অভিযানে সহযোগিতা করে মাধবপুর থানা পুলিশের একটি দল।

অভিযানকালে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজিদ মেম্বার ও আব্দুল হক নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাটি ও বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews