মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কাশিয়ানীতে শিক্ষিকা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, শিশুবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান
Title :

সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

​বাহুবল প্রতিনিধি : গত ১১/১০/২০২৬ ইং তারিখে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সকল সদস্যদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মোঃ কেফায়েত উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়ার মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ।

​সভাপতির বক্তব্যে সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মোঃ কেফায়েত উল্লা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর একটি ভালো বিদ্যালয় সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে আপনাদের মতো নিবেদিতপ্রাণ ও যোগ্য ব্যক্তিবর্গের অন্তর্ভুক্তি আমাদের এলাকায় শিক্ষার মানোন্নয়নে নতুন গতির সঞ্চার করবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত প্রজ্ঞা, সততা ও কর্মতৎপরতার মাধ্যমে বিদ্যালয়টির দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বিদ্যালয়ের হারানো সুদিন ও গৌরব ফিরে আসবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের অর্থ সম্পাদক আব্দুর রহমান, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাসিম উদ্দিন, সংগঠনটির সহ-সভাপতি মোঃ সিজিল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সুহাইল আহমেদ কাসেমী, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উদ্দিন এবং সহ-অর্থ সম্পাদক হাফেজ জুবায়ের আহমেদ প্রমুখ।

​অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করেন ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সম্মানিত সদস্যবৃন্দ—
মো: হারুন আল রশিদ,টিপু বিন,মিলাদ মিয়া এবং
মাসুক মিয়া

​অনুষ্ঠানে বক্তারা নব-নির্বাচিত কমিটির সদস্যদের প্রতি অনেক অনেক শুভকামনা জানান এবং বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সবসময় যুবসংঘের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews