
আসাদুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে থানার এসআই (নিরস্ত্র) মোঃ মুনসুপ আলী, সঙ্গীয় ফোর্স কনস্টেবল মোঃ ফরিদুল ইসলাম ও কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলমসহ নলডাঙ্গা থানা এলাকায় দিবাকালীন জরুরি দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নলডাঙ্গা পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের নাথপাড়া দুর্গামন্দিরের সামনে তিনজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সেবন করে রাস্তায় মাতলামি করছেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ১৯:৩০ ঘটিকায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মিঠুন (২৭), পিতা মৃত ভুট্রো; রানা হোসেন (২৯), পিতা মৃত জহির; মনিরুল (২৩), পিতা মোঃ কালাম। তাঁদের সবার সাং পূর্ব সোনাপাতিল, থানা নলডাঙ্গা, জেলা নাটোর।
এ ঘটনায় আটককৃত আসামিদের ডোপ টেস্ট সম্পন্ন করা হলে ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৫/২১ নম্বর উপধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, নলডাঙ্গা, নাটোর-এর সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নাটোর জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নাটোর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।