বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ‘স’মিলে অভিযানে সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ। হবিগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। গোপালগঞ্জে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে গাছের চারা রোপণ করেন মনজুর এলাহী এমপি। গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
Title :

চুনারুঘাটে ‘স’মিলে অভিযানে সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি ‘স’ মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি ‘স’ মিলে এ অভিযান পরিচালিত হয়। কালেঙ্গা বনের বিট অফিসার আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক, চুনারুঘাট, হবিগঞ্জ এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেগুন, আকাশমনি এবং মেহগনি গাছের মোট ১৬ টুকরা গোল কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৪.৭৪ ঘনফুট।

অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে কাঠগুলো জব্দ করার পর চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews