বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

আমাকে তিনটি মৃত্যু দন্ড দিয়েও হাসিনার শখ মিটেনি- লুৎফুজ্জামান বাবর।

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

আপনারা দেখেছেন মিথ্যা মামলায় আমি দীর্ঘ সারে সতের বছর জেল খেটেছি। তিনটি মৃত্যু দন্ড ও তিনটি যাবজ্জীবন দিয়েও হাসিনার শখ মিটেনি,আরো অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে, আর এক বছর গেলে হয়ত ফাঁসিতে ঝুলাতো। কারণ সে আমার কাছে যা চাইছে তা করি নাই, প্রতি বছরেই বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত কিন্তু আমি তাদের কথায় সারা দেই নাই। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে ‘এখন আল্লাহর রহমতে সকলের দোয়া ও ভালবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি,আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন,রোজা রেখেছেন,মান্নত করেছেন।

আজ শনিবার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায়

নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

বাবর বলেন, আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, এবং গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে, এবং তার পুত্র আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার মুল লক্ষ্যই হলো আমার নির্বাচনী এলাকায় বেকার মুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়া মুক্ত করতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোন মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাইনা, কোন মাদকাসক্ত দেখতে পেলে তাকে বেঁধে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিবেন। কেউ তদবির করতে আসলে তাকেও ধরবেন, কোন ছাড় দিবেন না। মাদকে কোনো ছার নাই, আমি আমার আসন মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি মাদক মুক্ত করতে চাই।

এসময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews