1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

বাগেরহাটে ঘেরের পাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ চিংড়ি মাছের ঘের পাড় থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মোঃ সৈয়দ মাঝির ছেলে।

গ্রামবাসিরা জানান, দাউদ মাঝি ওই এলাকার ক্ষিরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি নগদ জমায় (ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। সকালে তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামবাসিরা পুলিশে খবর দেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ পৃষ্টে দাউদ মাঝির মৃত্যু হয়েছে। মৃতদেহ থানায় নেওয়া হচ্ছে। পরিবারের সাথে কথা বলে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট