বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নরসিংদীর বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে,আমতলা বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিক এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে আমতলা বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মীর মোঃ রোমান মিয়া,আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কিবরিয়া গাজী,পুটিয়া ইউপি সদস্য মোঃ রতন মিয়া,মান্নান ভূঁইয়া পরিষদ এর প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী,সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ ইং সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ এর পক্ষ থেকে আলোচনা সভা,দোয়া ও গণভোজ এর আয়োজন করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews