বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জে বিজিবির অঅভিযানে ভারতীয় ইস্কফ সিরাপসহ যুবক আটক।

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও দুইটি এ্যাপাচি মোটরসাইকেলসহ মো. জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

আটককৃত জুয়েল মাধবপুর উপজেলার এক্তিয়ার গ্রামের ছুবুর মিয়ার ছেলে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, মাধবপুরের তেলিয়াপাড়া বিওপির টহল দল রাতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮০০ গজ ভেতরে উরিষ্যা লাইন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে দুইটি মোটরসাইকেল দেখা গেলে বিজিবি সংকেত দেয়।থামার সংকেত পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি যানবাহন ফেলে চা-বাগানের দিকে পালানোর চেষ্টা করে।

পরে টহল দল দ্রুত ধাওয়া করে ঘটনাস্থল থেকেই মো. জুয়েল মিয়াকে আটক করতে সক্ষম হয়।তার সঙ্গে ফেলে যাওয়া মোটরসাইকেল দুইটির বডির ভেতর এবং আসনের নিচে লুকানো অবস্থায় ১৯৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়।জব্দ করা ভারতীয় ইস্কফ সিরাপ ও দুইটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা।

জব্দ করা মাদক ও মোটরসাইকেল দুইটি এবং আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews