বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কোটালীপাড়ায় শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফের সমাবেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায়
ডিসেম্বর বিজয়ের মাসে শহীদ মিনার
অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতা কর্মীদের বিরুদ্ধে। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ০৭ডিসেন্বর রবিবার
কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জানা গেছে রবিবার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ -০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতা কর্মীরা।
নির্বাচনী পদযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয়।
এসময় সমাবেশ করতে জুতা পায়ে গোপালগঞ্জ -০৩ আসেনর প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ সহ নেতা কর্মীরা শহীদ মিনারে উঠে পড়ে।

এমন ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে আলোচনা আর সমালোচনা।

কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক মো: আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম। এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়।

এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয় প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছে।

এব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা না বলে কোন মন্তব্য করতে পারবো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews