1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা! ঘোড়াঘাটে আধুনিক ও টেকসই কৃষির বিপ্লবের বর্ণাঢ্য আয়োজনে‘পার্টনার কংগ্রেস- অনুষ্ঠিত। বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ  টেকনাফে ট্রলারডুবির ঘটনায় শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ।

মাধবপুরে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদের দায়ে জরিমানা প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

স্থানীয় সুত্রে জানা যায়, মনতলা বাজারের ‘তানিম এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হয়। এছাড়া দোকানে কোনো মূল্য তালিকা ছিল না এবং বিপুল পরিমাণ সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।
তল্লাশি চালিয়ে ওই দোকান থেকে লুকানো অবস্থায় ১০০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী মামুন হোসেন ও মিয়াব আলীকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শায়েস্তাগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অসদুপায় অবলম্বনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট