বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ধারের টাকা পরিশোধ করতে না পারায় ঘরে ঢুকে গরু- বাছুর নিয়ে যায় সুদি মহাজন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় পিঞ্জুরী ইউনিয়নের আট্টরা বাড়ী গ্রামের কৃষক আলতাফ হোসেন গাজী আট বছর আগে মেয়ে কে বিদেশে পাঠানোর সময় প্রতিবেশী সুদখোর আবুল গাজীর কাছ থেকে আলতাফ হোসেন গাজী ৩৫ হাজার টাকা সুদে নেয়। ৩৫ হাজার টাকায় সুদ হিসেবে প্রতি বছর ওই কৃষকের ১৭ মন ধান দেওয়ার কথা। দরিদ্র্য কৃষক আলতাফ হোসেন প্রথম বছর ১৬ মন ধান সুদ হিসেব পরিশোধ করেন। এরপর আলতাব হোসেনের সেজ মেয়ে ছায়মার দেখা দেয় দুরারোগ্য রোগ। যার কারনে ধান দিতে না পারায় প্রতি বছর সুদের টাকা যোগ হয় আসল টাকায়।

কৃষক আলতাফ হোসেন গাজী বলেন, আট বছরেএ পর্যন্ত তিনি ১৬ মন ধান দেওয়ার পর প্রথম কিস্তিতে ৮৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫৫ হাজার, তৃতীয় কিস্তিতে ১ লক্ষ টাকা ও চতুর্থ কিস্তিতে ৫০ হাজার টাকা দিয়েছেন।

৩৫ হাজার টাকায় আট বছরে প্রায় তিন লাখ ছয় হাজার টাকা পরিশোধ করার পরও সুদি মহাজন আবুল গাজীর দাবি এখনও সাড়ে তিন লাখ টাকা।

দাবি করা টাকা না দেওয়ায় বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ২০২৬ ) রাতে আবুল হোসেন কৃষকের গোয়াল ঘর থেকে একটি দুধের বাছুর ও দুটি বড় গরু নিয়ে গেছে।

দরিদ্র্য কৃষক আলতাফ হোসেন গাজী বলেন, গরু দুটি আমি পাশের গ্রাম থেকে বরগা এনে লালন পালন করি।
সুদি মহাজন আবুল হোসেন গাজীর বাড়ীতে গরু তিনটি দেখা গেছে। আবুল হোসেন গাজীর স্ত্রী সত্যতা স্বীকার করে বলেন, আমারা তাকে চার লাখ টাকা দিয়েছি। কিন্তু সে টাকা পরিশোধ না করায় আমরা গরু নিয়ে এসেছি। তবে আবুল হোসেন কে বাড়ীতে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews