1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে সজনা চারা রোপণ কর্মসূচির উদ্বোধন। নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য শুনে শিক্ষার্থীরা শান্ত হলেন। বেনাপোলে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে  ২০হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জ মেডিকেল কলেজে জনবল সংকট,স্বাস্থ্য সেবা বিঘ্নিত নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান মাধবপুরে বিজিবি অভিযানে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী। ঝিনাইদহ ছাত্রদলের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পানি-বিস্কুট বিতরণ।

নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য শুনে শিক্ষার্থীরা শান্ত হলেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়েছে বহিরাগতরা সন্ত্রাসীরা । এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক । অদ্য ২৩ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় এর মূল ফটকের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয় এর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম হাজির হয় এবং হামলাকারী দুই জনকে আটক সক্ষম হন । এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ী ভাংচুর করে। হামলাকারীরা হলেন,শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদ এর ছেলে রাশিদুল ইসলাম (২৬) একই গ্রামের নজরুল এর ছেলে ইমন (২০) অজ্ঞাত এক জন পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,শিবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন, বিদ্যালয় এর সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট