সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার।

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হবিগঞ্জ সদর থানার মোড়, সার্কিট হাউসে সামনে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, সায়েস্তানগর, চৌধুধী বাজার, কামড়াপুর পাস রোড,সহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি চৌকস দল টহল দেয়।

মহড়াকালে গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদার করা হয়।
এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সোমবার (২২জুন ২৬)ইং বিকেলে সদর মডেল থানার সামনে মহড়ার প্রস্তুতি অনুষ্ঠিত হয়।

এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, সমন্বিত অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি নিশ্চিত করতেই এ মহড়ার আয়োজন করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews