সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে পিক আপ চালক কাউছার মিয়া,(৩২) নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।
তিনি দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপ ভ্যান ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপের হেলপার, সিএনজি চালক ও ট্রাকচালক গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews