সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মারুফ আহমদ
স্টাফ রিপোর্টার,গোয়াইনঘাট (সিলেট)
“সীমান্ত সুরক্ষায় সচেতনতা এবং মানবতার সেবায় এগিয়ে চলছে ৪৮ বিজিবি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে সীমান্ত আইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, বিজিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এবং সঞ্চালনা করেন ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।

সচেতনতামূলক সভায় সীমান্ত আইন, অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সীমান্ত অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কনটেন্ট ক্রিয়েশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “অবৈধ সীমান্ত অতিক্রম ও চোরাচালান: যুবসমাজের ভূমিকা”। এছাড়া সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা, মানব পাচার, চোরাচালানের অর্থনৈতিক ক্ষতি এবং সীমান্তবর্তী জনজীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কনটেন্ট তৈরির প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে সীমান্ত এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews