সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও জিআর চাল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন দুঃস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়।
শুক্রবার (২৬ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
মাননীয় মন্ত্রীর বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। আজকের এই আয়োজনে প্রায় ৯০০ জন উপকারভোগীর মাঝে চাল এবং ৬১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হচ্ছে। সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
উপস্থিত ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও জিআর চাল এবং অসহায় ও দুস্থ উপকারভোগীদের হাতে বিশেষ অনুদানের চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews