বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন
Title :

গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
উদ্যোগে ( শুক্রবার২৬ জুন) মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সংসদীয় আসন – ০২ এর মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা

ম্যাজিস্ট্রেট জনাব আরিফ -উজ জামান ,পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ । আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ গোপালগঞ্জ জেলা অফিসের কর্মকর্তা বৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে হবে। মাদক সমাজ ও জাতীয় জীবনের অভিশাপ। এই অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। যেখানে মাদকের সরবরাহের খবর পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। জেলা প্রশাসক জনাব আরিফ-উজ-জামান বলেন , মাদকাসক্ত ব্যক্তি নিজের জীবনকে ধ্বংসের পাশাপাশি পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দেয় তাই মাদককে কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ বলেন , মাদক নিয়ন্ত্রণে এবং মাদকসেবীদের সমাজ থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য পুলিশ সদা প্রস্তুত রয়েছে । যেকোনো উপায় সমাজ থেকে মাদককে ধ্বংস করতে হবে এবং মাদকসেবীদের সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই হোক আজকের সমাবেশের প্রতিপাদ্য বিষয়। নির্ধারিত সমাবেশ শেষে শহরের মূল সড়ক ভ্রমণ করে সমাবেশটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews