রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট।
Title :

হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ শ্রীমঙ্গলে সড়কে হানিফ এন্টারপ্রাইজের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ সড়ক দুর্ঘটনা টি ঘটে।
নিহতরা হলেন সৌরভ (১৭) ও নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির নামের ওপর এক কিশোর গুরতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ,
একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews