বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন
Title :

ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি।।
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা বাজার মোড়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা করেছে পুলিশ

রবিবার ২৮ জুন বিকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন।

সভায় ওসি ফিরোজ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।কোথাও মাদক ব্যবসা,সেবন বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।”

তিনি আরও বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি রোধে অভিভাবক,জনপ্রতিনিধি,শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত এলাকাবাসী মাদক,চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি, ব্যবসায়ী,যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভা শেষে মাদক,বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews