সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে চিকিৎসাধীন নিহত বাচ্চু মিয়া হত্যা মামলার
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর অভিযানে পলাতক আসামি বাবুল কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন লাখাই উপজেলার ,মুড়িয়াউক গ্রামের মৃত্যু জিতু মিয়ার ছেলে বাবুল মিয়া (৫০)।

র‌্যাব সুত্রে যানা যায় দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ চলছিল। এর জেরে গত ২ জুন সকালে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় বাচ্চু মিয়া গুরুতর আহত হন।
গুরুতর আহত বাচ্চু মিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে ৪ জুন বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুন আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে।

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews