মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭২৩ টাকা এবং উন্নয়ন খাতে ৯৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১২ টাকা। অন্যদিকে ব্যয় ধরা হয়েছে মোট ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার ৫১২ টাকা। বাজেটে ৫ লাখ ৩৩ হাজার ৭২৩ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেটে অবকাঠামো উন্নয়ন, সড়ক-ড্রেন নির্মাণ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট অধিবেশনে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরবাসীও বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews