বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালগঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপিত নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
Title :

বাগেরহাটে সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কারকাজের জন্য টানা তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের কাজের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন ,নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে আগামী রবিবার (০৫ জুলাই)সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews