শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গুরুচাঁদ মন্দির স্থাপনকে কেন্দ্র করে,মতুয়া সম্প্রদায়ের চরম উত্তেজনা। গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাট দালালমুক্ত ভূমি অফিস এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।  বাহুবলের মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলডাঙ্গায় আগুনে পুরে সর্বশান্ত পিপরুলের আদম আলী কোটালীপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেয়াজুল শেখকে গ্রেফতার। বানিয়াচংয়ে মাহফুজ হত্যা মামলার আসামি র‍্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার। বাগেরহাটে সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ তদন্তে শিক্ষা বিভাগ।
Title :

বাহুবলের মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আক্তারুজ্জামান নুরাজ।।  হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খিলবামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার( ৪ জুলাই ২৬) ইং সকালে মিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খিলবামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী বিধান চক্রবর্তীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিজ বসতঘরের একটি কক্ষে রিম্পা চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews