
মারুফ আহমদ স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট, সিলেট।
গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা আজ শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বিলাল আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সংগঠনের উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি গোয়াইনঘাটের বিভিন্ন সমসাময়িক বিষয় ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করাই গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।