রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর গাঁজা সেবনের দায়ে যুবকের ৭দিনের কারাদণ্ড মোটরসাইকেলে জাফলং ঘুরতে গিয়ে স্কুলছাত্র নিহত,। মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাহুবলের খোজারগাঁওয়ে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি ফারুক গ্রেপ্তার। কোটালীপাড়ায় গুরুচাঁদ মন্দির স্থাপনকে কেন্দ্র করে,মতুয়া সম্প্রদায়ের চরম উত্তেজনা। গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। ঘোড়াঘাট দালালমুক্ত ভূমি অফিস এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।  বাহুবলের মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Title :

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ২৮কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রবিবার (৫ জুলাই) সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় জুয়েল মিয়ার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানান , উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews