সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২,অর্ধশতাধিক আহত।

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০) নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি,এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক,যাত্রী।

বুধবার (৮ জুলাই ২৬)ইং সকালে ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারে সড়ক দুর্ঘটনায় টি ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় সিলেটগামী ‘ইউনিক পরিবহণ’ এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘লাকী পরিবহণের’ যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ ঘটে।

সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

​দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
​শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​”দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনায় কবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews