বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ। বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২,অর্ধশতাধিক আহত। শিবপুরের নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ। পরকীয়ার অভিযোগ তুলে চিকিৎসক স্বামীর বাড়ির সামনে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন। কক্সবাজার  ঈদগাঁও বাজারের অলিগলির সড়ক বৃস্টির পানিতে প্লাবিত,জনদূভোগে এলাকাবাসী। গোয়াইনঘাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত।  নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লীউন্নয়ন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত।   মাধবপুরের নোয়াপাড়ায় ব্রাজিলের পরাজয়ে সমর্থকের আত্মহত্যা বাহুবলে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড। মাধবপুর গাঁজা সেবনের দায়ে যুবকের ৭দিনের কারাদণ্ড
Title :

মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

(আক্তারুজ্জামান নুরাজ আন্তর্জাতিক সাংবাদিক)

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোপলার বাজার স্কুল রোড এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী, শিক্ষার্থী, রোগী ও যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি ও কাদা। এতে গর্তের গভীরতা বোঝা যায় না। বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন দেবপাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, রুস্তমপুর ন’মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং গোপলার বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজারো মানুষ যাতায়াত করেন। গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, রোগী এবং শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবুও দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুস্তমপুর টোলপ্লাজা থেকে গোপলার বাজার হয়ে বাংলাবাজার পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকার একটি প্রকল্পের আবেদন করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার উদ্যোগ রয়েছে বলেও এলাকাবাসীর দাবি।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করবে। কারণ, আর একটি দুর্ঘটনার অপেক্ষা না করে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

প্রেরক:
ইমরান আহমদ কাজল
মোবাইল: ০১৭২৩-৬৫২৫৫৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews