বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে । গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান। বাহুবলে পুটিজুরিতে অবৈধ বালু উত্তোলনে, যুবকের এক বছরের কারাদণ্ড । মোহনগঞ্জে এডহক কমিটির সভাপতি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান।
Title :

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট,সিলেট

গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জের (ওসি) নিকট স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, মাদক ব্যবসা ও সেবনের ফলে যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, কিশোর গ্যাং ও মাদকচক্র দমন, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ ১১ দফা দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম, সদস্য সচিব সাকিব আহমেদ, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও শামসুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন ও সুলতান আহমেদ, সংগঠক মেহেদি হাসান সালমান, সদস্য ফজলুর রহমান নাবিল এবং সাধারণ সদস্য গুলজার আহমেদ, জিসান আহমেদ ও সালমান আহমেদ।

এ সময় প্রতিনিধিরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews