শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অনৈতিক কর্মকান্ডে দায়ে ৪ নারী পুরুষ আটক। বাহুবলে র‍্যাবের অভিযানে ডাকাত দলের মূলহোতা লাল মিয়া গ্রেফতার। ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে । গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান।
Title :

কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস
জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুলাই)সনাতন ধর্মাবলম্বীরা উল্টো রথযাত্রায় অংশ নিয়ে উলুধ্বনি আর শঙ্খ-কাশি বাজিয়ে উৎসবে মেতে ওঠেন।
কোটালীপাড়া ইসকস মন্দিরের আয়োজনে পাড়কোনা গণেশ পাগলের আশ্রম চত্ত্বর থেকে এ উল্টো রথযাত্রা শুরু হয়ে ঘাঘর বাজার ইসকন মন্দিরে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রাটির শুভ উদ্বোধন করেন।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, প্রফেসর কার্তিক চদ্র বিশ্বাস,চক্রবাণী কেশব দাসসহ বিভিন্ন সামাজিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার ঘাঘর পৌর মার্কেট চত্ত্বর থেকে রথযাত্রাটি শুরু হয়ে পাড়কোনা গণেশ পাগল মন্দিরে গিয়ে শেষ হয়। সাত দিন পর আজ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews