শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রাণিসম্পদ দপ্তরে সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ। চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Title :

গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭ঃ১০ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকা ট্রেনের ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করা হয়। গোপালগঞ্জের সংসদীয় তিনটি আসনের মাননীয় তিনজন সংসদ সদস্য ঢাকা থেকে গোপালগঞ্জে ট্রেনে এসে গোপালগঞ্জ স্টেশনে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে স্টেশনে প্ল্যাটফর্মের পাশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান এর সভাপতিত্বে এবং গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ – ১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ এস এম জিলানী ও গোপালগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর । অনুষ্ঠানের সার্ধেক দায়িত্বে ছিলেন , গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ – উজ -জ্জামান, জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন , আজ একটি ঐতিহাসিক দিন । বিগত সরকার ১৭ বছরের যেটা করতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে করে দেখিয়েছে । এই উন্নয়ন যাত্রা শুধু গোপালগঞ্জে নয় , সারাদেশে চলমান রয়েছে। আগামীদিনেও উন্নয়ন কর্মসূচি আরো বেগবান হবে। বিশেষ অতিথির বক্তব্যে এস এম জিলানী উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন ,পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে কেন ছয় বছর পার হলো গোপালগঞ্জের ট্রেন আসতে ? জেলা পরিষদের প্রশাসক ও আলোচনা সভার সম্মানিত সভাপতি রফিকউজ্জামান বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে ভালোবাসেন তার বিড়ল দৃষ্টান্ত দ্রুত সময়ের মধ্যে ঢাকা থেকে গোপালগঞ্জ সরাসরি ট্রেন যাত্রা শুভ সূচনা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews