মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নেতৃত্বে পরিবর্তনের ছোঁয়া,প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।  মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন। বাহুবলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার। চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব।
Title :

মাধবপুরের হরিতলায় প্রকাশ্যে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ছড়া থেকে দিন-রাত প্রকাশ্যে চলছে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব।

একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালালেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সুত্রে যানা যায়, শাহপুর ছড়ার একাধিক পয়েন্টে অবৈধ ভাবে সিলিকা উত্তোলন প্রথমে ছড়ার পাশের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়, পরে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, এই বালু লোপাট সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন হরিতলার এলাকার হেলাল মিয়া, খলিল মিয়া ও শামীম মিয়া কাজল মিয়া সহ ২০–২৫ জনের একটি সক্রিয় দল রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, চক্রটির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে হুমকি ও নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

প্রতিদিন এই ছড়া থেকে লাখ লাখ টাকার বালু লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

পরিবেশ সচেতন মহলের মতে, নির্বিচারে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে স্থানীয় কৃষিজমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে তারা সতর্ক করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “শাহপুর ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে।

আমরা তথ্য সংগ্রহ করছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews